Breaking News

আওয়ামীলীগ নেতার করা ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ সকলে খালাস

Spread the love

জহর হাসান সাগর: গণঅভ্যুত্থানে বিদায়ী সরকার দলীয় এক নেতার করা ছিনতাই, ডাকাতি মামলায় খালাস পেয়েছেন সাতক্ষীরার তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ সকল আসামীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ মো. সানাউল হক এই রায় ঘোষনা করেন।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম (৫৫), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) ও রফিকুল মোল্লা (৪২)।

মামলায় বাদীর অভিযোগ, ২০১৭ সালের ১২ জুলাই তালার ইসলামকাটী সাব-রেজিষ্ট্রী অফিসের সামনে থেকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ৮৫ হাজার টাকা অস্ত্রের মুখে জিম্মি করে আসামীরা ছিনতাই করে নেয়। এ অভিযোগে মামলা দায়ের করেন তালার আটারই গ্রামের মোকাম আলী গাজীর ছেলে জিএম আলাউদ্দীন। মামলা নম্বর ৬৪৩/১৮, ধরা ৩৯৪ দণ্ডবিধি।

আসামী পক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী আশরাফুজ্জামান বলেন, গেল ২৭ জুলাই বিজ্ঞ আদালত চার স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে। আজ রায় ঘোষনার দিন ধার্য ছিল। পরিকল্পিতভাবে আসামীদের ফাঁসাতে সাজানো ছিনতাই, ডাকাতি মামলা করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসাবশত প্রতিপক্ষকে দমন করতে এই মামলার উৎপত্তি। দীর্ঘ আইনী লড়াইয়ে ন্যায় বিচার পেয়েছি । আদালত মামলা থেকে সকল আসামীদের খালাসের রায় প্রদান করেছেন।

তালা ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম বলেন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। ২০১৬ সালে জনগণের ভোটে আমি বিজয়ী হলেও নৌকা প্রতিকের আ.লীগ প্রার্থীকে জয়ী ঘোষনা করা হয়। এরপর আ.লীগের শীর্ষ নেতাদের ইন্দনে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা দায়ের করা হয়। আজ একটি মামলায় আদালত খালাস দিয়েছেন, আমি ন্যায় বিচার পেয়েছি।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com