Breaking News

সাতক্ষীরায় ৩৯জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

Spread the love

আসাদুজ্জামানঃ সাতক্ষীরায় ৩৯জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন স্কিম (এসইডিপি)”এর আওতায় বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মুফতী আব্দুল খায়ের এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নূরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মুফতি আক্তারুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আরাফাত হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, রসুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, মঞ্জুরানী দেবনাথ, কৃতি শিক্ষার্থী ওয়ালিদ হাসান ও আনতারা আনিকা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষে নয়, তাদের আচরণ, সততা, ও মানবিক গুণাবলি দিয়েও সমাজকে আলোকিত করবে। তাদের প্রতিভা যেন দেশ ও জাতির সম্পদ হয়ে ওঠে, সেই আশাই আজকের এই আয়োজনের মূল প্রেরণা।
অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বোর্ড সেরা এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি, আলিম ও কারিগরি পর্যায়ের ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ২০২২ সালের এসএসসি’র ১০ জন, এইচএসসি’র ১০ জন এবং ২০২৩ সালের এসএসসি’র ১০ জন ও এইচএসসি’র ৯ জন শিক্ষার্থী ছিলেন।
উলে­খযোগ্য বিষয় হলো, এসব শিক্ষার্থীকে পূর্বেই তাদের ব্যাংক হিসাবে এককালীন বৃত্তি বাবদ এসএসসি পর্যায়ে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা প্রদান করা হয়, যা ছিল তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।
শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎসাহে ভরপুর এই অনুষ্ঠানটি শুধুমাত্র সম্মাননা প্রদানের আয়োজন ছিল না, বরং এটি ছিল এক মানবিক ও আলোকময় যাত্রার শুরু। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষা, সততা ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com