
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, মাদরা এবং বাকাল চেকপোস্ট থেকে এসব মালামাল আট করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ ও ৫ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও গেড়াখালী নামক স্থান হতে ১,৮৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। মাদরা বিওপির এর বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আনারস বাগান নামক স্থান হতে ৪২,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭-এস এর ১৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কাদপুর নামক স্থান হত ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস এর ১৫ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন শিশুতলা খালি মাঠ নামক স্থান হত ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৫ এস এবং ১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চৌরঙ্গী ও নটিজঙ্গল নামক স্থান হতে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন হাটখোলা নামক স্থান হতে ২১,০০০/- টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। এছাড়াও, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩/১-এস এর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন নটিজঙ্গল নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তিনি জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
