আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন, ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে এ সভা অনুষ্ঠিত হয়।গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, দরগাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলনে। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সচিব, সংরক্ষিত মহিলা সদস্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী উদ্যোক্তা, এনজিও কর্মী, মসজিদের ইমাম এবং গ্রাম পুলিশবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় বিভিন্ন ইউনিয়নের স্টেক হোল্ডারদের নিয়ে বিগত ৬ মাসের কার্যক্রম পর্যালোচনা ও অর্ধ বার্ষিক কর্মপরিকল্পনার মূল্যায়ন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গেইন এর কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিক।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com