নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে সরকারপ্রধানদের আগমনকে ঘিরে প্রতি বছরই পক্ষে-বিপক্ষে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এবার …
Read More »dainiksatkhira24
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌঁছেছিল সুপার ফোরের দরজায়। এরপর গতকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা, প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভসূচনা করল বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। তবে দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম …
Read More »জুবিনের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় সিনেমা গ্যাংস্টারের ‘ইয়া আলি’ গান খ্যাত বলিউড সঙ্গীত পরিচালক, গায়ক জুবিন গার্গের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার তার মৃত্যুতে মুখ খুলেছেন গায়কের স্ত্রী। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়। জুবিন গার্গকে স্কুবা ডাইভিংয়ের …
Read More »জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি …
Read More »শুভ মহালয়া আজ
নিউজ ডেস্ক: শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় শেফালি-ঝরা প্রভাতে চণ্ডীপাঠ, ঢাক–কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহাউৎসব। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে …
Read More »অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন তারা। সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার …
Read More »আফগানিস্তানকে ‘খারাপ পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয়, তবে ‘খারাপ পরিণতি’ ঘটতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে এক পোস্টে এই সতর্কবার্তা দেন। ট্রাম্প লিখেছেন, ‘বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেই দেশের হাতে এটি না ফিরিয়ে দেয়, তাহলে খারাপ কিছু ঘটবে।’ ট্রাম্প এর …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, কুশখালী, কালিয়ানী, মাদরা, হিজলদী ও বাকাল চেকপোষ্ট এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসবচ মালামাল আটক করা হয় । সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি …
Read More »গাবুরা ও পদ্মপুকুরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
রঘুনাথ খাঁ:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় গাবুরা আঃ মান্নান মাধ্যমিক বিদ্যালয়ে এবং বিকাল ৪ টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ (যুগ্মসচিব)। অনুষ্ঠান ২ টি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী …
Read More »কলারোয়ায় পাটের আঁশের দুর্গাপ্রতিমা দেখতে ভক্তদের উপচে পড়া ভিড়
কামরুল হাসান: প্রতিমা তৈরিতে নতুনত্ব যেন কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়ার চিরাচরিত বৈশিষ্ট। দুর্গাপূজায় প্রতিমার শোভাবর্ধনে নতুনত্ব তাদের প্রতিবারই থাকে। প্রতিমার জৌলুসে ব্যতিক্রমী সৃষ্টিশীলতায় সম্পূর্ণ ভিন্ন ধারা প্রবর্তন করা হয়ে থাকে এখানে। এরই ধারাবাহিকতায় এবার পালপাড়ার পূজা আয়োজকরা বাংলাদেশের স্বর্ণসূত্র পাটের সোনালি আঁশ বসিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করিয়েছেন। ২০২৩ সালে চিনিগুঁড়া ধান দিয়ে তৈরির পর গত বছরও বিশেষ লুকে প্রতিমা তৈরি হয়। …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
