dainiksatkhira24

সঞ্চয়পত্র ও বন্ডের জন্য আলাদা বাজার গঠনের পরামর্শ গভর্নরের

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য পৃথক সেকেন্ডারি মার্কেট গঠনের প্রস্তাব দিয়েছেন। তার মতে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুতই এ ধরনের বাজার তৈরি করা সম্ভব, যা আর্থিক কাঠামোকে মজবুত করবে এবং বাজারে তারল্য বৃদ্ধি করবে। সোমবার রাজধানীর উত্তরায় বন্ড ও সুকুক মার্কেটের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সেমিনারে গভর্নর এসব কথা বলেন। তিনি জানান, বর্তমানে সঞ্চয়পত্র আংশিকভাবে লেনদেনযোগ্য …

Read More »

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক: ভোজ্যতেলের বাজারে টানাপোড়েন চলাকালেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কতটুকু বাড়ানো হয়েছে, তা ব্যবসায়ীরা পরবর্তীতে জানাবেন। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয়ের অজুহাত দেখিয়ে …

Read More »

সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের ক্ষতিপূরণের বকেয়া অর্থ দ্রুত প্রদানের দাবিতে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা স্মারকলিপি দিয়েছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, …

Read More »

সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, …

Read More »

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতার ৩য় রাউন্ড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি  : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ৫ম দিনে তৃতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির …

Read More »

অভিনয়ের পর এবার সংগীতেও ইতি টানলেন তাহসান, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিয়েছেন, অভিনয় ছাড়ার ঘোষণার পর তিনি এবার সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করছেন। সফরকালে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করার কথা থাকলেও এক …

Read More »

সুপার ফোরেও ভারতের বিপক্ষে উড়ে গেলো পাকিস্তান

খেলাধুলা ডেস্ক: করমর্দন ইস্যু ছাপিয়ে এশিয়া কাপে দ্বিতীয় মোকাবিলাতেও ভারতের আধিপত্যের সামনে টিকতে পারেনি পাকিস্তান। সুপার ফোরে সালমান আগাদের ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় পর্ব শুরু করেছে ভারত। ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে সূর্যকুমার যাদবের দল ৪ উইকেট হারিয়ে লক্ষ্য টপকেছে ৭ বল হাতে রেখে। অবশ্য গ্রুপ পর্বে যতটা অনায়াসে জয় এসেছিল এবার সেটা হতে দেয়নি পাকিস্তান। লড়াই করে ভারতকে চাপে …

Read More »

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগালও

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউইয়র্কে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এই ঘোষণা দেন। পাওলো রাঞ্জেল তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্রনীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য অংশ। তিনি আরও বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানই একটি স্থায়ী ও ন্যায্য শান্তির একমাত্র পথ। পর্তুগাল …

Read More »

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ রাজনৈতিক দল

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ইসির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের …

Read More »

জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণের রূপান্তর এর কর্মশালা উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন: বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এবং সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণের জন্য গোফর ইমপ্যাক্ট কর্মসূচির আওতায় তিন দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল দশটায় সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ড এর সুলতানপুর আজাদী সংঘে উক্ত কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com