dainiksatkhira24

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৫ বাংলাদেশি ফেরত দিলো বিএসএফ

রঘুনাথ খাঁ: ভারতে আটক ১৫ জন বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির হাতে সোপর্দ করেছে। সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে রবিবার সন্ধ্যায় বিজিবি’র কাছে সোপর্দ করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তলুইগাছা বিজিবি ক্যাম্পের মাধ্যমে তদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। আটকৃতদের মধ্যে পাঁচজন …

Read More »

আশাশুনি প্রেস ক্লাবে কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান: আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আলী নেওয়াজ, সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাবেক সাধারণ সম্পাদক সমীর …

Read More »

আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাব মিলনায়তনে ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন এর প্রতিনিধি এসআই রাজীব মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য …

Read More »

তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান: আশাশুনির তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের বিরুদ্ধে অশ্লীল, বাজে মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপাটেম্বর) বিকালে ঠাকুরাবাদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে তাদের প্রাক্তন শিক্ষক সুব্রত কুমার মন্ডলকে নিয়ে কটুক্তি, বাজে মন্তব্য ও অশ্লীলতার প্রতিবাদে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, …

Read More »

দেবহাটায় নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার বদরতলা গ্রামের আব্দুল করিম পাড়ের স্ত্রী জরিনা খাতুন। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামী একজন বৃদ্ধ অসুস্থ মানুষ। তিনি প্রতিদিনের ন্যায় গত ১২ …

Read More »

সাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি চায়

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ‘অন্তর্ভূক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক জেলা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা সদরের লেকভিউ মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জামায়াতের আমীর শহীদুল ইসলাম, সমাজতন্ত্রিক দলের (বাসদ) জেলা সংগঠক অ্যাড: আজাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাতক্ষীরা জেলা সভাপতি আবুল হোসেন, গণফোরমের সাতক্ষীরা …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ নয় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার ভোমরা, বৈকারী, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এবং সুলতানপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি …

Read More »

নকলমুক্ত পরীক্ষার উদ্যোগ: যশোর বোর্ডে ১৪০ ভেন্যুকেন্দ্র বাতিল

জেমস আব্দুর রহিম রানা: ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সামনে রেখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নকল ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগামী বছর থেকে আর কোনো ভেন্যুকেন্দ্র থাকবে না। এর ফলে বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে বিদ্যমান ১৪০টি ভেন্যুকেন্দ্র সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. …

Read More »

সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ …

Read More »

শ্যামনগরের জামায়ত নেতার আলাদিনের চেরাগ

রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার ডুমুরিয়া গ্রামের কৃষক হারুন গাজীর ছেলে গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত হঠাৎ করেই কয়েক লাখ টাকার মালিক বনে গেছেন।এ যেন আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো। স্থানীয়রা জানান, ২০২৩ ও ২০২৪ সালের মাঝামাঝি নাগাদ নুন আনতে পানতা ফুরাতো জামায়েত যুবদল নেতা ইয়াছিন আরাফাতের। এসময় তিনি পাঁচ লক্ষাধিক টাকারও বেশি ঋণী ছিলেন। গত ৫ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com