Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ নয় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার ভোমরা, বৈকারী, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এবং সুলতানপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারী নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৫ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দাশপাড়া নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে । মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন উত্তর ভাদিয়ালী ও আনারম বাগান নামক স্থান হতে ২,৮০,০০০/- টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ২,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৫/১১ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন অলির ঘের নামক স্থান হতে ৩৫,০০০/– টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৫ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দাশপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলবাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে । এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৩৫,০০০/- টাকার ভারতীয় ঔষধ আটক করা হয়।

 

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য আট লক্ষ একানব্বই হাজার পাঁচশত টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com