জি এম মুজিবুর রহমান: আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, …
Read More »dainiksatkhira24
আশাশুনিতে আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলা সদর সাব জোন ও বুধহাটা সাব জোনে শুরু হয়েছে ৫২তম আন্তঃস্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলার উদ্বোধন হয়। আশাশুনি সাব জোন : বালকদের হ্যান্ডবলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ৩-০ গোলে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের হ্যান্ডবলে একই বিদ্যালয়ের দল ২-০ গোলে …
Read More »সাতক্ষীরায় মহিলা দলের সমাবেশে বিপুল জনসমাগম, নারী ভোটারদের ঐক্যের ডাক
রঘুনাথ খাঁ: জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবার আর দিনে ভোট, রাতে গণনা হবে না। আমার ভোট আমি নিজেই দেব। ২০১৮ সালে প্রার্থী থাকাকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছিলাম আমার ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে। সেই সুযোগ আর দেওয়া হবে না।” বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় …
Read More »সাতক্ষীরায় ৩০ হাজার আমেরিকান ডলার জব্দ
নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারের সময় সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ৩০ হাজার আমেরিকান ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থান থেকে মালিক বিহীন এসব আমেরিকান ডলার জব্দ কারা হয়। বিজিবি জানায়, কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী ভারতে ডলারের একটি বড় চালান পাচার করার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা …
Read More »সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি: দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।জেলা দুর্নীতি প্রতিরোধ …
Read More »“নবারুণ বালিকা বিদ্যালয়ে মব করে সভাপতির পদত্যাগপত্র ছেঁড়া ও শিক্ষিকা লাঞ্ছনার সত্যতা মিলেছে”
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির স্বহস্তে লেখা পদত্যাগপত্র ছিঁড়ে ফেলা ও সিনিয়র এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তদন্ত পরিচালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। তিনি জানান, অভিযোগের সাক্ষী ও শিক্ষকদের জবানবন্দি গ্রহণ শেষে শিক্ষিকা নাজমা সুলতানা ও শিক্ষক …
Read More »প্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রাণসায়ের খাল আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনায় মৃতপ্রায়। অথচ একসময় এই খালই ছিল জেলার কৃষি, মৎস্য, পরিবেশ ও জনজীবনের প্রধান ভরসা। খাল রক্ষায় কসাইখানা স্থানান্তর, দূষণকারী প্রতিষ্ঠান অপসারণ, দখলমুক্তকরণ ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকা পুলের উপর মানববন্ধন ও সমাবেশ করেছে ‘প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ’। সমাবেশে বক্তারা বলেন, …
Read More »“ভোট চুরি নয়, জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চাই: সাতক্ষীরায় আফরোজা আব্বাস”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ আর নেই। আমরা ভোট চুরি করে নয়, জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চাই।” তিনি আরও বলেন, সংসারের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নারীদের নিতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় কাজ করেছে। তাই জনগণের আস্থা নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (সকাল …
Read More »জাতীয় পার্টি ও ১৪ দলের নিশিদ্ধ সহ ৫ দাবিতে মাঠে নামছে জামায়াত
ডেস্ক রিপোর্ট: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের …
Read More »বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১, আহত ৫
ডেস্ক রিপোর্ট:নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত পাঁচ জন আহতের খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
