Breaking News

আশাশুনিতে আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান:

আশাশুনি উপজেলা সদর সাব জোন ও বুধহাটা সাব জোনে শুরু হয়েছে ৫২তম আন্তঃস্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলার উদ্বোধন হয়।

আশাশুনি সাব জোন :
বালকদের হ্যান্ডবলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ৩-০ গোলে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের হ্যান্ডবলে একই বিদ্যালয়ের দল ২-০ গোলে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে।
বালকদের ফুটবলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বালিকাদের ফুটবলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৪-৩ গোলে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।

বুধহাটা সাব জোন :
বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় বালকদের ফুটবলে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে গুনাকরকাটি মাধ্যমিক বিদ্যালয়কে হারায়। অপর ম্যাচে বুধহাটা কলেজিয়েট স্কুল দল ১-০ গোলে বুধহাটা দাখিল মাদ্রাসাকে পরাজিত করে ফাইনালে ওঠে।

খেলার উদ্বোধন করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ মণ্ডল এবং আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক আনিছুর রহমান।
আগামী ২০ সেপ্টেম্বর বুধহাটা সাব জোনের ফাইনাল এবং ২২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com