নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান। সংবর্ধনাস্থলে ভাষণ শেষে তিনি রওনা দেন। সে জন্য এভারকেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের। এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কের …
Read More »dainiksatkhira24
গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের নেতা-কর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতা-কর্মীদের নিয়ে বাসটি যখন রাজধানীর পূর্বাচল অভিমুখে আসছিল, …
Read More »তারেক রহমানকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী জুলাইযোদ্ধা মীর আরশাদুল হক নিজ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে এনসিপি থেকে তাকে যে মনোনয়ন দিয়েছিল সেটিও তিনি প্রত্যাখ্যান করে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তার ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘ …
Read More »গণমাধ্যমে আগুন দেওয়া নিয়ে বক্তব্য: দুঃখপ্রকাশ করলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম
নিউজ ডেস্ক: গণমাধ্যমে আগুন দেওয়া নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। একই সঙ্গে তার বক্তব্যের সংশোধনীও প্রকাশ করেছে পত্রিকাটি। বুধবার (২৪ ডিসেম্বর) মাহফুজ আনামের বরাত দিয়ে ডেইলি স্টারে উল্লেখ করা হয়, গত ২১ ডিসেম্বর বিএনপি আয়োজিত সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় বক্তৃতাকালে আমি (মাহফুজ আনাম) দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে …
Read More »একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই : তারেক রহমান
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, …
Read More »আসন সমঝোতায় জামায়াত-এনসিপি, সিদ্ধান্ত আগামী সপ্তাহেই
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য জোট কিংবা আসন সমঝোতার মাধ্যমে কৌশলে প্রার্থী দাড় করানোর চেষ্টা করছে। বিশেষ করে, বড় দলগুলো নিজেদের অবস্থান আরও শক্তিশালী ও পাকাপোক্ত করার জন্য অপেক্ষাকৃত ছোট ও নতুন দলগুলোকে কাছে নেওয়ার চেষ্টা করছে। এরই প্রেক্ষিতে, গত কয়েকদিনের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের মতো দুই …
Read More »ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী: বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
আন্তর্জাতিক ডেস্ক: দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় স্থান নিয়েছে, তেমনি রয়টার্স, আল জাজিরাসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমেও উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে রয়টার্সের একটি খবরের শিরোনাম ছিল- ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা। খবরটিতে বলা হয়, প্রায় ১৭ …
Read More »দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা, ধন্যবাদ জানালেন তারেক রহমান
নিউজ ডেস্ক: দেশে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে …
Read More »ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াত সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এ তথ্য জানান; ঢাকা-১৩ ও ঢাকা-১৫ …
Read More »জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান
নিউজ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
