রঘুনাথ খাঁ : ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত অভিযোগপত্রমূলে কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।বুধবার বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।আদালতে আসামিদের পক্ষ ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে …
Read More »dainiksatkhira24
দুবাই ও মিয়ানমার থেকে চাল কিনছে সরকার
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার, যাতে মোট ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা ব্যয় হবে। বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল কেনার অনুমতি দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা …
Read More »প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ
নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী মাসের ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে নির্বাচনী অ্যাপ। যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালটও। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কিনা। হ্যাঁ অথবা না এর বিধান। বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন …
Read More »সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ ও সচেতনতা সভা
শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি র্যালি বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে …
Read More »বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনসিপি ও জামায়াত নেতারা
নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতারা। বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এনসিপি ও সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন প্রধান …
Read More »পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস, ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার ট্রাম্প স্পষ্ট করে জানান, তিনি “অর্থহীন কোনো বৈঠকে সময় নষ্ট করতে রাজি নন।” এই বৈঠকটি দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হওয়ার কথা ছিল। যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘নিকট ভবিষ্যতে এমন কোনো বৈঠকের পরিকল্পনা নেই।’ …
Read More »১৫ সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখা হবে: আসামিদের আইনজীবী
নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত ১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার (২২ অক্টোবর) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। সকালে ঢাকার ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয় এই কর্মকর্তাদের। শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাঁদের সাবজেলে রাখার নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. …
Read More »কলারোয়ায় কন্যা সন্তান জন্ম নেওয়ায় নবজাতককে খালে ফেলে হত্যা, মা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ৫দিনের নবজাতক কন্যা শিশুকে পানিতে ফেলে দিয়ে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই কন্যার পর আবারো কন্যা সন্তান জন্ম গ্রহন করায় তাকে খালের পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে …
Read More »রিজওয়ানকে সরিয়ে আবার শাহিনকে ওয়ানডে অধিনায়ক করলো পাকিস্তান
খেলাধুলা ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও অধিনায়ক পরিবর্তনের মাধ্যমে চমক দিয়েছে। অল্প সময়েই বারবার অধিনায়ক, কোচ ও নির্বাচক বদলের কারণে আলোচিত এই বোর্ড এবার ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিয়েছে। তার স্থানে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। সোমবার (২০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান পূর্ণাঙ্গ সিরিজের মাঝেই এই ঘোষণা দেয় পিসিবি। …
Read More »সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফৈরদৌস ইবনে হকের আদালত এ আদেশ দেন। এদিন চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত। …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
