নিউজ ডেস্ক: আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে পরিচিত মুখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান আবারও জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায়। গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থান অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত …
Read More »dainiksatkhira24
তাহসান-রোজার সংসার ভাঙছে-‘এই সময় বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী’
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর জানিয়েছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকে ভক্তদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। বিষয়টি নিয়ে নেটিজেনরাও করছেন নানা গবেষনা। তবে চমকপ্রদ তথ্য হলো, ভক্তরা যখন দেখছিলেন তাহসান গান ও সামাজিকমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে …
Read More »মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলতে গিয়ে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেছেন। আহত শিশু আপনা আকতার হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। সে হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা …
Read More »বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসছেন জয় শাহ
স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে নারাজ বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কা আর ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে বিসিবির অনড় অবস্থানে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর সমাধানে আগামীকাল রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে …
Read More »ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে চলমান বিক্ষোভ দমনে তেহরানের তথাকথিত কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি বাস্তবায়ন করা হবে কি না—সে বিষয়ে ভাবতে গিয়েই এই ব্রিফ দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, কর্মকর্তারা বলেছেন—এখনো …
Read More »প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে সক্রিয় তদবির চালাচ্ছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে এমন এক সময়ে, যখন উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। লন্ডন থেকে প্রকাশিত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক …
Read More »সবার উচিত অন্যের দোষ না খুঁজে আত্মসমালোচনা করা: আসিফ নজরুল
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কাগজ বা আইন দিয়ে সুশাসন প্রতিষ্ঠা হয় না। ইসলাম ধর্মেও আত্মসমালোচনাকে বড় গুণ বলা হয়েছে। তাই আমাদের সবার উচিত অন্যের দোষ না খুঁজে নিজেদের আত্মসমালোচনা করা। তিনি বলেন, আমরা কি নিজের চিন্তা-ভাবনা ও সততার সংস্কার করেছি? রাজনৈতিক দল, এনজিও, সংবাদমাধ্যম বা অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠানগুলো কি নিজেদের সংস্কার …
Read More »হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত
নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল জোটবদ্ধভাবে লড়বেন। জোটটির অন্যতম অংশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর একই আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তবে এই আসনটির বিষয়ে জামায়াতে ইসলামী ও …
Read More »এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চিনবেন কী করে
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় থাকা একদল প্রবাসী বাংলাদেশি পেট্রোনাস টাওয়ারের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে রেমিট্যান্স শাটডাউনের দাবি জানাচ্ছেন। এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ছবি প্রকাশিত হয় গত বছরের ৩ ডিসেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি নির্দেশনার পর। যেখানে বলা হয়েছিল, যদি প্রবাসীরা ১৬ ডিসেম্বরের পর দেশে ৬০ দিনের বেশি অবস্থান করেন, তাঁদের মুঠোফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। …
Read More »সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাসনা হেনা খান আর নেই
নিজস্ব প্রতিনিধি : মহিলা নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের শিক্ষক বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খান রবিবার (১১ জানুয়ারী) রাত ২টা ১৪ মিনিটে সাতক্ষীরা ব্লিস (সিবি) হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি–রজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্র সন্তান, আত্মীয় স্বজনসহ ও অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
