Breaking News

সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাসনা হেনা খান আর নেই 

Spread the love

নিজস্ব প্রতিনিধি :

মহিলা নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের শিক্ষক বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খান রবিবার (১১ জানুয়ারী) রাত ২টা ১৪ মিনিটে সাতক্ষীরা ব্লিস (সিবি) হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি–রজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।

মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্র সন্তান, আত্মীয় স্বজনসহ ও অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পলাশপোল খান বাড়িসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার নামাজে জানাযা রবিবার (১১ জানুয়ারী) বাদ এশা পলাশপোল তেতুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পলাশপোলস্থ মসজিদের সামনে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com