Breaking News

তালায় দুই কোটি টাকা ডাকাতির অভিযোগ

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে দুই কোটি টাকা ডাকাতির অভিযোগে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গণেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতের বেলায় ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রুহুল আমিনের খামারবাড়িতে প্রবেশ করে। তারা রুহুল আমিনের মা-বাবাকে জিম্মি করে ঘরে তল্লাশি চালায়। একপর্যায়ে ঘরের ভেতর ও জ্বালানি ঘরে রাখা নগদ অর্থ নিয়ে নেয় এবং চলে যাওয়ার সময় একটি বাজি ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ (পাটকেলঘাটা-তালা সার্কেল) এবং পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আফরোজা বেগম জানান, গভীর রাতে কয়েকজন এসে দরজায় আঘাত করে। বলে- আমরা থানার লোক।
তোমাদের বাড়িতে অস্ত্র আছে। কিছুই না পেয়ে আমাকে কথা বলতে নিষেধ করে ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকা নেয়। পরে জ্বালানি ঘরের মেটের ভেতর রাখা প্রায় ২ কোটি টাকা নিয়ে যায়।

পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিন জানান,ঘটনার সময় তিনি খামার বাড়িতে ছিলেন না।

পুলিশ জানায়,ঘটনাটি রহস্যজনক। এত বড় অঙ্কের টাকা লুট হলেও কোনো মারধর, ভাঙচুর কিংবা অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেনি, যা সন্দেহ জনক।

অপরদিকে এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রকৃত রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর কবির জানান,ঘটনাস্থান পরির্দশন করা হয়েছে। তদন্ত চলছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করে নাই।

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com