
ফারুক সাগর : তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাদাকাটি গ্রামের জয়দেব দাশের ছেলে বিল্লু মঙ্গল দাশের বিরুদ্ধে প্রায় শতাধিক মহিলাকে খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাদিকাটি গ্রামের সাধারন মানুষ ক্ষোভে ফুসে উঠেছে।ঘটনার প্রতিকার জন্য রবিবার (৪ অক্টোবর) কাদিকাটি গ্রামের মন্দিরের সামনে গ্রামবাসির উদ্যোগে এক সভার আয়োজন হয়।
স্থানীয় শিবুপদ দাশ বলেন, বিল্লুমঙ্গল দাশ আমদের গ্রামের অসহায় মহিলাদের বিদেশী সংস্হার নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকা নিয়েছে। এই টাকা আত্নসাৎ করে সে আলিশান বাড়ি করেছে।
তিনি আরও বলেন,সপ্তাহে ১/২ কেজি করে আটা দেওয়ার প্রলোভন দেখিয়ে সে হিন্দু ধর্ম থেকে খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে।
অন্যদিকে কাদিকাটি গ্রামের পক্ষ থেকে বিল্লুমঙ্গল দাশ এর বিরুদ্ধে ঢাকা দুদুকের প্রধান কার্যলয়,সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে অভিযোগ করেছেন।
সভায় গ্রামবাসী সিদ্ধান্ত নেন,যে সব নারী পুরুষ হিন্দু ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত হবে তাদেরকে ওই গ্রামের মানুষের সঙ্গে কোন সম্পর্কে থাকবে না। তাছাড়া কোন আচার অনুষ্ঠানে তাদেরকে ডাকা হবে না। তবে কাউকে বাধা দেওয়া যাবে না।
এসময় বক্তব্য রাখেন,খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, ইউপি সদস্য সুবির দাশ,বিএনপির নেতা ইমান আলী,অসীম দাশ,মনিরুল ইসলাম,সজ্ঞয় দাশ প্রমুখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
