Breaking News

তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের সহায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর আলমকে ঘিরে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। জমি রেজিস্ট্রি করতে আসা ক্রেতা-বিক্রেতাদের কাগজপত্রে সমস্যা রয়েছে বলে খাস কামরায় ডেকে নেওয়া, অতিরিক্ত টাকা আদায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ম্যানেজ করে দ্রুত দলিল রেজিস্ট্রি করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার অভিযোগ করেছেন অভিযোগকারীরা।
শুধু তাই নয়, জমির মৌজার নির্ধারিত মূল্য অনুযায়ী দলিলে মূল্য উল্লেখ না করে কম মূল্য দেখানোর মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি অফিস সহায়ক জাহাঙ্গীর আলমের বিলাসবহুল বাড়ি ও বিপুল সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

অভিযোগকারীদের ভাষ্য , জাহাঙ্গীর আলমকে সাব-রেজিস্ট্রারের ডান পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জমি রেজিস্ট্রি করতে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের কাগজপত্রে সমস্যা রয়েছে বলে জানানো হয়। এরপর তাঁদের খাস কামরায় আসতে বলা হয়।
সেখানে গিয়ে অতিরিক্ত টাকা দিলে সংশ্লিষ্ট স্যারকে ম্যানেজ করে সেদিনই রেজিস্ট্রির কাজ সম্পন্ন করে দেওয়ার কথা বলা হয়।তাদের দাবি, জাহাঙ্গীর আলমের বিলাসবহুল বাড়িসহ উল্লেখযোগ্য সম্পদ রয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অফিস সহায়ক জাহাঙ্গীর আলম জানান , তিনি কোন ঘুষ বানিজ্যের সাথে জড়িত নন ।লোকজন তার নামে মিথ্যা বদনাম করছে ।

About dainiksatkhira24

Check Also

তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালায় কলেজছাত্রী মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com