Breaking News

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

Spread the love

নিজস্ব প্রতিনিধি: দৈনিক সাতক্ষীরার সকাল’র মফস্বল সম্পাদক আলতাফ হোসেন বাবুর পিতা মো. আবিদার রহমান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহররে তালতলায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে সংগঠনটি।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (এনপিবি নিউজ/দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভি), ইমতিয়াজ উদ্দিন (প্রথম আলো), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ/চ‌্যা‌লেন ওয়ান), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/ভয়েস অব টাইগার), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) ও তানজির কচি (বাংলানিউজ)।

About dainiksatkhira24

Check Also

ভোমরা স্থলবন্দরে অনুপ্রবেশ রুখে দিতে বিএনপির পথসভা

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com