Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব  প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ এবং ৩ কেজি ভারতীয় গাঁজাসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে জেলার বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত িএক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালি থেকে ৩ কেজি গাঁজাসহ ১ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ১০ বোতল ভারতীয় পান্স মদ,বৈকারী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ২লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,মাদরা থেকে ১লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,সুলতানুপর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য নয় লক্ষ আশি হাজার পাঁচশত টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com