Breaking News

ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ জুন ) বিকাল ৪ টায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মতে শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়। রথযাত্রাটি সাধু ,পন্ডিত, পুরোহিত ও ভক্তবৃন্দরা মাসির বাড়ি, সাতক্ষীরা  সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে মিলিত হয়।  শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাটি কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি গিয়ে পৌঁছায়, সেখানে টানা-১ সপ্তাহ পূজা,অর্চনা, প্রতিদিন দুপুরে অন্নদান, সন্ধ্যায় ভগবত আলোচনাসহ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে  আগামী ( ৫ জুলাই ) শনিবার শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ফিরে যাবে। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত এর সভাপতিত্বে রথযাত্রা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক শংকর কুমার রায়, যুগ্ন আহবায়ক সমরেশ কুমার দাশ, সমীর কুমার বসু, অলোক কুমার তরফদার, সদস্য সচিব কিরণ্ময় সরকার, যুগ্ন সদস্য সচিব মিলন কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, ভৈরব কর্মকার, তপন কুমার কর্মকার, অসিত কুমার মল্লিক, মনোরঞ্জন কর্মকার মন্টু, নিমাই কর্মকার, উৎপল শাহ, ধুলিহর মঠ মন্দিরেরকানাইলাল সাহা,ভীম বন্ধু দাশ ও নিখিল আড্ডসহ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা

Spread the loveরঘুনাথ খাঁ: পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা  কাটিয়ে জীবন সংগ্রামে সাফল্য অর্জন করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com