Breaking News

বাসন্তী পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান

Spread the love

নিজস্ব প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বাসন্তী পূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন জেলা জাসাসের আহ্বায়ক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান।বুধবার (১৮ নভেম্বর) রাতে সরুলিয়া পূজা মন্দির এবংবড় কাশিপুর কালী পূজা মন্দিরসহ ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।পরিদর্শনকালে জিল্লুর রহমান বলেন, আবহমান কাল ধরে এই জনপদে হিন্দু-মুসলিম নির্বিশেষে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আমাদের অটুট রাখতে হবে। যেকোনো প্রয়োজনে ও সুখে-দুঃখে আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।এসময় স্থানীয় বিএনপি, জাসাস ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা কমিটির নেতৃবৃন্দ মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের জন্য তাঁকে ধন্যবাদ জানান।

About dainiksatkhira24

Check Also

শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com