Breaking News

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া মাহফিল

Spread the love

ফিরোজ হোসেন : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ২ টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ ( জেবিএবি) সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস সাতক্ষীরা এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের

সভাপতি শেখ সালাহউদ্দিন এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, সহ সভাপতি মো. ফরহাদ হুসাইন, আশুতোষ দাশ, শাখা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক আবু সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মঈন উদ্দীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. নাসির উদ্দীন, সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম, শিবনাথ,সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, শাহিন জাবেদ, মাহমুদ হাসানসহ বিভিন্ন ব্যাংকের জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com