Breaking News

dainiksatkhira24

কোরবানির গোশত কেটে আলোচনায় অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট:সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও। সেখানে কোরবানির গোশত কাটতে দেখা গেছে জনপ্রিয় এই চিত্রনায়িকাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও এটি অভিনেত্রীর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়নি, প্রকাশ করা হয়েছে অপুর প্রডাকশন হাউসের …

Read More »

কারাগারে বিষন্নতায় ঈদ কেমন কাটল আনিসুল-পলকদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন হেভিওয়েট মন্ত্রী-এমপিদের টানা চতুর্থ ঈদ কাটতে চলেছে কারাগারের চার দেয়ালের ভেতরে। ক্ষমতায় থাকার সময়গুলোতে ঈদ মানেই ছিল নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে ঈদগাহে নামাজ আদায়, তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কিংবা গণভবনে রাজসিক …

Read More »

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মাঝেই কমলো তেলের দাম

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে নতুন একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। মধ্যস্থতাকারীদের সহায়তায় হওয়া এ সমঝোতার আওতায় বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে চুক্তিটি এখনও দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।এদিকে যুদ্ধবিরতি আলোচনা এগোনোর খবরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের …

Read More »

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।ফেরত আসা ব্যক্তিদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তাদের দাবি, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের …

Read More »

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার …

Read More »

সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগা ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

আব্দুর রহিম : মুসলমানদের বৃহৎতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রবৃত্তির দাসত্ব, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা দেয় কোরবানির। মহান আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মুসলিম উম্মাহর ঐক্য,শান্তি, সমৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ অটুট করে। বৃহৎতম এই ধর্মীয় উৎসবে ধনী, গরিব সব মানুষের মনপ্রাণ ঈদের আনন্দ উচ্ছ্বাসে মিলে যায়। আল্লাহ তায়ালার …

Read More »

ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা বাপ্পী-শাহিন

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরা শহরের ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৭ মে) বিকাল ৪টা থেকে শহরের বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ইসলামের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছিন্নমূল মানুষের …

Read More »

সাতক্ষীরার রইচপুর পশ্চিমপাড়া ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুর পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭:৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারের ঈদ জামাতে দলমত ও বয়স নির্বিশেষে সর্বস্তরের মুসলিম উম্মাহর ঢল নামে। ছোট-বড়, ধনী-দরিদ্রের সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে রইচপুর ও আশেপাশের বিভিন্ন …

Read More »

বাসায় ঢুকে নায়িকা ববির সোনা-দানা নিয়ে গেল চোর

ডেস্ক রিপোর্ট : ঢালিউডের গ্ল্যামার গার্ল ইয়ামিন হক ববির বাসায় ঘটেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। ফাঁকা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে চোরচক্র। গত মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে নায়িকার নিজস্ব ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক …

Read More »

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৫

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন।বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দু’জন মোটরসাইকেল ও তিনজনের বাসের যাত্রী রয়েছেন। পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তবে, তাৎক্ষণিকভাবে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com