Breaking News

তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

Spread the love

শাহ জাহান আলী মিটন:তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টি বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। বুধবার দুপুর ২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুধাংশ সরকার।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান এবং কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বাইসাইকেল পাওয়া আটটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়।জেলা পরিষদের এ উদ্যোগের ফলে মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি তাদের লেখাপড়ায় আরও উৎসাহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

About dainiksatkhira24

Check Also

তালার ক্ষিতিশ মণ্ডল হত্যামামলায় ৮ দিনেও গ্রেপ্তার নেই কেউ

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার তালা উপজেলা সদর ইউনিয়নের জেয়ালা পূর্বপাড়ার ঘের মালিক ক্ষিতিশ মণ্ডলকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com