Breaking News

dainiksatkhira24

শীতের মধ্যে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংস্থাটি দেশজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাসও দিয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে এ কথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। পূর্ভাবাসে বলা হয়েছে, সারাদেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক …

Read More »

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন আমিরের শোক

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও চর্চায় বেগম খালেদা জিয়া ছিলেন একজন গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল …

Read More »

আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

নিউজ ডেস্ক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল বুধবার বাদ জোহর সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, জানাজার পর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে …

Read More »

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পকিস্তানি মেজরসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সন্ত্রাসীদের গোলাগুলিতে দেশটির একজন মেজর পদবির সেনা কর্মকর্তা এবং পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। বিবৃতিতে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, ভারতের মদদপুষ্ট সংগঠন ফিতনা আল-খাওয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে …

Read More »

পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা, ‘সঠিক সময় নয়’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ব্যক্তিগত বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পুতিন নিজেই তাকে টেলিফোনে এই হামলার খবর দিয়েছেন। ট্রাম্প বিষয়টিকে একটি অত্যন্ত ‘সংবেদনশীল’ ইস্যু হিসেবে অভিহিত করে বলেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা …

Read More »

আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুর খবরটি আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি,দ্য ডন, এনডিটিভি এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে …

Read More »

খালেদা জিয়ার অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক …

Read More »

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক।’ পোস্টে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র …

Read More »

রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছিলেন: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক সাফল্যের …

Read More »

কাল সরকারি ছুটি, তিনদিনের রাষ্ট্রীয় শোক

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com