সাতক্ষীরা সদরের ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ

Spread the love

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. ইফাজউদ্দীন (৭৫) গত ৮ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুলাই বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন ইফাজউদ্দীন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ইফাজউদ্দীন একজন বাকপ্রতিবন্ধী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা চেকের লুঙ্গি ও সবুজ রঙের একটি জামা। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

নিখোঁজ ব্যক্তির পুত্র গোলাম রসুল জানান, আমার পিতার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখতে পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

যোগাযোগ করার ফোন নম্বর ০১৮১৬-১৬৭৭৭৯ অথবা ০১৭২৭-০৩৩৯২৮।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com