ফারুক সাগর,: ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার লোকনাথ নাসিং হোম এন্ড ডায়গনষ্টিক সেন্টার নামে একটি বেসরকারী হাসপাতালে।মৃত প্রসূতির নাম পারুল খাতুন (৩২)। সে আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের আবু হানিফের স্ত্রী। রোববার (৭জুন) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তোপের মুখে পালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতের ছোট ভাবি মিনা খাতুন জানায়, শনিবার (৬জুন) …
Read More »dainiksatkhira24
ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, তালার হাজরাকাটি গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের পুত্র সাবেক ইউপি সদস্য আব্দুর রব সরদার। লিখিত অভিযোগে …
Read More »সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন : প্রিপেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ জটিলতার কারণে সাতক্ষীরায় ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কার্যালয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে রিচার্জ করতে না পারায় বাধ্য হয়ে শত শত গ্রাহককে সরাসরি অফিসে এসে বিদ্যুৎ রিচার্জ করতে হচ্ছে। রোববার (৭ জুন) ও সোমবার (৮ জুন) সকালে সাতক্ষীরা …
Read More »আওয়ামী লীগের আমলের কারসাজির পরিসংখ্যান পর্যালোচনা হচ্ছে: জোনায়েদ সাকি
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের আমলের কারসাজির পরিসংখ্যান পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। তিনি জানান, কারসাজির পরিসংখ্যান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য-উপাত্ত বিবিএসকেই পর্যালোচনা করতে বলা হয়েছে। পরিসংখ্যানের সবকিছু ‘ফরেনসিক রিভিউ’ হচ্ছে। রোববার (৭ জুন) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। পরিসংখ্যান …
Read More »অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার
ডেস্ক রিপোর্ট: অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম …
Read More »সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় ব্যবসায়ী নেতা নাসিম ফারুক খান মিঠু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা নির্বাচন এখনও অনেক দূরের বিষয়। তফসিল ঘোষণা হয়নি, রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করেনি। তবে মাঠের আলোচনা, রাজনৈতিক সমীকরণ এবং ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, নাসিম ফারুক খান মিঠু। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপি যদি আসন্ন পৌরসভা নির্বাচনে নাসিম ফারুক খান মিঠুকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে তিনি মেয়র পদে অন্যতম শক্তিশালী প্রার্থী হয়ে উঠতে …
Read More »পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে বিজিবির কড়া বার্তা
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক পুশ-ইন, সীমান্ত হত্যা ও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগকে সামনে রেখে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন। এবারের বৈঠকে সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতেই সর্বোচ্চ গুরুত্ব দিতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৮ জুন) শুরু হতে যাওয়া বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনকে ঘিরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নতুন …
Read More »ইরানে ইসরায়েলের হামলা
ডেস্ক রিপোর্ট: উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। সোমবার (৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে রোববার রাতে ইরান থেকে …
Read More »সাতক্ষীরা সীমান্তে ১৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
প্রেসবিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৭ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল ও বিশেষ আভিযানিক দল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে। তলুইগাছা সীমান্তের …
Read More »সীমানা পিলার কাণ্ডে নেপথ্যের মূলহোতারা কি ধরা-ছোঁয়ার বাইরে?
শাহরিয়ার কবির:সাতক্ষীরার তালা উপজেলার আলোচিত সীমানা পিলার কাণ্ডে চারজন গ্রেপ্তারের পর নতুন করে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কথিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সীমানা পিলার উদ্ধার হলেও স্থানীয়দের প্রশ্ন—এত বড় লেনদেনের আলোচিত ঘটনায় কি কেবল চারজনই জড়িত, নাকি নেপথ্যে রয়েছে আরও প্রভাবশালী একটি চক্র? তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযানে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে রয়েছেন পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার ও সুশান্ত সরকার। তবে ঘটনার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে কথিত মূল্যবান পিলার, পুরাকীর্তি ও গুপ্তধন বাণিজ্যের নামে যে সিন্ডিকেট সক্রিয় রয়েছে, এই ঘটনার সঙ্গেও তাদের কোনো যোগসূত্র আছে কি না। স্থানীয় সূত্রগুলো বলছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে সাধারণত কয়েকজন মাঠপর্যায়ের সদস্য সামনে থাকলেও অর্থের যোগানদাতা, ক্রেতা সংগ্রহকারী এবং কথিত বিশেষজ্ঞ পরিচয়ে কাজ করা ব্যক্তিরা অনেক সময় আড়ালেই থেকে যায়। ফলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুরো চক্রের প্রতিনিধিত্ব করেন কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে কোটি টাকার স্বপ্ন দেখিয়ে প্রত্নসম্পদ বা বিরল বস্তু উদ্ধারের নামে অনেককে ফাঁদে ফেলা হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মূল পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশ্যে আসেনি। ফলে সীমানা পিলার কাণ্ডেও একই চিত্র দেখা যাচ্ছে কি না, তা নিয়ে জনমনে কৌতূহল বাড়ছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারদের মোবাইল ফোন, যোগাযোগের নেটওয়ার্ক এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। বিশেষ করে পিলারটির সম্ভাব্য ক্রেতা, মধ্যস্থতাকারী এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত এগোচ্ছে। সচেতন মহলের দাবি, শুধু ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, পুরো নেটওয়ার্ক শনাক্ত করে কারা এ ধরনের প্রতারণার নেপথ্যে রয়েছে, তা উদঘাটন করতে হবে। অন্যথায় একের পর এক অভিযানে সদস্যরা ধরা পড়লেও মূলচক্র অধরাই থেকে যাবে। এখন দেখার বিষয়, তদন্ত শেষ পর্যন্ত চারজন গ্রেপ্তারেই সীমাবদ্ধ থাকে, নাকি উন্মোচিত হয় সীমানা পিলার বাণিজ্যের নেপথ্যের বৃহত্তর চক্রের মুখোশ।
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
