Breaking News

খুলনা-পাইকগাছা প্রধান সড়কের তালা উপশহর সংলগ্নে বেহাল দশা

Spread the love

জহর হাসান সাগর: বিরামহীন বৃষ্টিতে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের তালা উপশহরের জেলে পাড়া নামক স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে স্থানটিতে বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে যাতায়াতকারী মানুষ। পরিস্থিতি এতোটাই নাজুক যে জনসাধারণের পায়ে হেঁটে পার হওয়াটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। খুলনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর দেখভালে দায়িত্বহীনতায় এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীপনার কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা যায়, তালা উপশহরের খুলনা-পাইকগাছা প্রধান সড়কের জেলেপাড়া এলাকা হতে প্রায় তালা ব্রিজ মোড় পর্যন্ত চলমান রাস্তা ঠিকাদার কতৃক খুঁড়ে রেখে দেয়া ও বিরামহীন বৃষ্টিপাতে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। খুলনা হতে তালা হয়ে পাইকগাছা ও কয়রা উপজেলায় যান চলাচলের একমাত্র প্রবেশ পথ এটি। কিন্তু সড়কের উক্ত স্থানে এমন করুণ অবস্থার সৃষ্টি হয়েছে যে বাস,ট্রাক সহ অন্য সকল যানবাহন ওই এলাকা পার হতে গেলেই খাদে পড়ে আটকে যাচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো দূঘর্টনা। এমনকি পথচারীরা পায়ে হেঁটে পার হতেও পারছে না। রবিবার দুপুর হতে সড়কটিতে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ বাস চলাচল বন্ধ ঘোষনা করেছেন বলে জানা গেছে ।

তালার মোবারকপুর গ্রামের হাফিজুর রহমান জানান, ঠিকাদার ও আর এন্ডএইচ’র কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে চরম মাশুল গুনতে হচ্ছে সাধারণ পথচারীদের।

বাস, ট্রাক, পিকআপ, ইজিবাইক, মোটরসাইকেল চালকেরা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান ও সড়ক জনপদের কর্তা বাবুদের দায়িত্বে অবহেলায় আজ এই মাশুল গুনতে হচ্ছে আমাদের। ভুক্তভোগিরা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।

তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, সড়কের বিষয়টি নিয়ে আমি খুলনা বিভাগীয় প্রকৌশীর সাথে কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন মোবাইল টিমের মাধ্যমে দ্রুত রাস্তাটির সংস্কার করা হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com