Breaking News

পাইকগাছায় যৌথ অভিযানে অস্ত্র,বোমা সহ আটক-৩

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র,ককটেল ও মাদকদ্রব্য সহ ৩ জন‌কে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামে এক গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের রসময় বিশ্বাস(৫৫), প্রীতম বিশ্বাস(৩০), দেবব্রত বিশ্বাস (৩৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তিদের নিকট হতে দেশীয় পাইপগান-১টি, তাজা ককটেল-৫ টি, গান পাউডার ১৫০ গ্রাম, ককটেল তৈরির দ্রব্যসামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, ৩টি মোবাইল ফোন, ৩টি এনআইডি কার্ড উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত মালামাল পাইকগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্র , বোমা ও মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করা হয়। এঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এবং গ্রেফতারকৃত ব্যাক্তিদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com