Breaking News

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম আর নেই

Spread the love
জহর হাসান সাগর : তালা সদর ইউনিয়নের স্বনামধন্য তিনবারের সাবেক চেয়ারম্যান ও তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ রিয়াজুল ইসলাম(৯০) বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)  মরহুম মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা,জামাতা,ভাই,আত্নীয় স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার(২৩ শে আগস্ট) সকাল ৬.৩০ টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের প্রথম জানাজা নামাজ আসর বাদ তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাজা নামাজ আটারই গ্রামের অনুষ্ঠিত হয়। মরহুম তালা সদরের স্থায়ী বাসিন্দা ও তাদের পৈত্রিক বাড়ি আটারই গ্রামে।  মরহুমের পিতা শেখ তয়েজ উদ্দীন ও ভাই শেখ নজরুল ইসলাম তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
মরহুমের প্রথম জানাজা নামাজে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,সি.সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান ও মরহুমের ভাইরা ভাই প্রফেসর কামরুজ্জামান,অধ্যক্ষ ইনামুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মরহুমের ভাই অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, মরহুমের জামাতা মো. আবুল কাশেম, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, তালা সদরের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, তালা রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, তালা রিপোর্টাস ক্লাবের আহবায়ক নারায়ন চন্দ্র মজুমদার,জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, প্রথম জানাজা নামাজে ঈমামতি করেন মুফতি মুহা.আইয়ুব আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি,অসংখ্য গুনগ্রাহী হাজার হাজার শুভাকাঙ্ক্ষী জানাজা নামাজে অংশ গ্রহন করেন।
মরহুমের পিতা শেখ তয়েজ উদ্দীন তালা সদর ইউনিয়নের ত্রিশ বছরের চেয়ারম্যান ছিলেন ও  ছোট ভাই শেখ নজরুল ইসলাম চোদ্দ বছর চেয়ারম্যান ছিলেন, শেখ রিয়াজুল ইসলাম পনের বছর চেয়ারম্যান ছিলেন।  তার মৃত্যুতে একই পরিবারের তিন জন চেয়ারম্যানের প্রয়াণ ঘটলো। মরহুম চেয়ারম্যান থাকাবস্থায় ১৯৮৮ সালে তালা বি,দে উচ্চ বিদ্যালয় সরকারী হলে তিনি চেয়ারম্যানি ছেড়ে চাকুরীতে যোগদান করেন।
মরহুম দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখেন। পরবর্তীতে জনসেবার প্রত্যয়ে তিনি তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ গ্রামের বাড়ি আটারই অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com