জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বুলবুল

Spread the love

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে যোগ দিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার (৮ ফেব্রুয়ারি) সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েই আলোচনা করতে এই বৈঠকে বসছে পিসিবি, বিসিবি ও আইসিসি। বৈঠক শেষে আজই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি প্রধানের।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এর ফলে বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ দিকে আইসিসির পক্ষ থেকে এখনো পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্তগুলো বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com