Breaking News

তালায় শিক্ষকের বসতবাড়ির রান্না ও খামার ঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে বসতবাড়ির রান্না ও খামার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১জানুয়ারি) গভীর রাতে ইউনিয়নের বাঘমারা গ্রামের শিক্ষক আজাদ আলী শেখের বসতবাড়ির পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সরজমিনে দেখা যায়,বসতবাড়ির রান্না ও খামার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সাথে ঘরের টিনের চাল আগুনের তাপে দুমড়ে মুছরে দলা পাকানো অবস্থায় রয়েছে।
শিক্ষক আজাদ আলী শেখ বলেন,”মাঝ রাতে হঠাৎ দেখি আগুনের শিখা। সাথে সাথে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করি। পরে আমার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় একটি ছাগল ও ১১ থেকে ১২টি হাঁস,মুরগি মারা গেছে। এর ফলে আমার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com