Breaking News

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

Spread the love

মোঃ হাফিজুল ইসলাম :

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং প্রীতিভোজ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ
মোঃ রবিউল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শরীফ আসিফ রহমান।
বিশেষ অতিথি ছিলেন পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আজবাহার আলী,পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও তালা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর ইসলাম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুর জিএম আব্দুর রকিব।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোঃ আব্দুল হামিদ আল হাফিজ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। এ সময় স্কুলের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক এবং সাংবাদিকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে, শিক্ষার্থীদের জন্য আয়োজনকৃত বার্ষিক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com