Breaking News

তালায় যাকাত, শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

জহর হাসান সাগর : তালা জামায়াতে ইসলামের আয়োজনে যাকাত,ওশর শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷শনিবার(১৫ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমীর হল রুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ৷ উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রফেসার ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা জামায়তের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা জামায়তের সাবেক আমির ডা মোঃ আফতাব উদ্দিন,বিশেস অতিথি হিসাবে ছিলেন সাতক্ষীরা জেলা জামায়েতেৱ আমীৱ জনাব উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ উপস্হিত ছিলেন৷
অনুষ্ঠানে ইসলামে যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ৷ প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত বলেন,পৃথিবীতে সকল সম্পদের ১০০ % মালিক আপনি নন, আপনার টাকায় গরীবের হক আছে, এটা তাদের অধিকার ৷ এটা আল্লাহর আইন ৷ জামায়তের পক্ষথেকে প্রবন্ধ পাঠ করে শুনান সাতক্ষীরা জেলা জামায়েতেৱ আমীৱ জনাব উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুল ৷

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com