Breaking News

সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ

Spread the love

রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ বেশ-কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৫ মার্চ) সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে নেতাকর্মীদের চলাফেরায় সতর্কতা ও কথা-বার্তায় সংযম,সালিশ-বিচার থেকে বিরত থাকা,টিসিবি-ভিজিএফ কার্ড বিতরণসহ সরকারি কার্যক্রমে নেতা-কর্মীদের সম্পৃক্ত না থাকা,সরকারি সম্পত্তি ইজারা গ্রহণ না করা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অন্যতম।সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান মনি, আখতারুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলকে সুসংগঠিত করতে বিএনপি মাঠে ছিল ও থাকবে।

 

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com