Breaking News

নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুপক্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

কামরুল হাসান: নবাগত কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সাথে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। সেই সাথে তিনি ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথভাবে পালনের আহ্বান জানান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও শিক্ষক উৎপল কুমার সাহা, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। উল্লেখ্য, সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার কলারোয়ায় যোগদান করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com