Breaking News

সাতক্ষীরায় হঠাৎ ট্রলির চাকা ভেঙে খোকনের মৃত্যু 

Spread the love

নিজস্ব  প্রতিনিধিঃ

সাতক্ষীরার কুশখালী ইউনিয়নে ট্রলি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মোঃ খোকন হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সাতানী উত্তর পাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

ঘটনাটি ঘটে সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩টা দিকে। জানা যায়, খোকন হোসেন কাঠ ভর্তির টলি নিয়ে কদমতলা টু বৈকারী সড়ক হয়ে সাতানী বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আমিনিয়া মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে টলির সামনের চাকা হঠাৎ ভেঙে যায়। এতে টলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে এবং টলির হ্যান্ডেল খোকনের বুকের ভেতরে ঢুকে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com