সাতক্ষীরা-৩ আসনে মহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

Spread the love
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-শ্যামনগর) আসনে প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণকালে প্রার্থী কাজী আলাউদ্দিন বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা ও রাষ্ট্র সংস্কার রূপরেখা তুলে ধরেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন—শওকাত হোসেন,আবু জাহিদ সোহাগ,হেদায়েতুল ইসলাম,শেখ নাজমুল ইসলাম,মশিউর হুদা তুহিনসহ  ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

About dainiksatkhira24

Check Also

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

Spread the loveনিজস্ব প্রতিনিধি: জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com