Breaking News

সাতক্ষীরায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা প্রায় সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপির এবং ঝাউডাঙ্গা থেকে এসব মালামালআটক করা হয় ।কিালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়,সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা থেকে ১৭,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ,ভোমরা থেকে ৮৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও ঔষধ,কালিয়ানী থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,মাদরা থেকে ২,৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,সুলতানপুর থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটকৃত ভারতীয় মালামালের মূল্য আট লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত টাকা।জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com