Breaking News

সাতক্ষীরায় যুবদলের ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Spread the love

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ববহির্ভূত কর্মকান্ডের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার(১৯ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে জানানো হয়, বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে বিরুদ্ধাচরণ ও বহিরাগত মনোনয়নপ্রত্যাশীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ এনে এই নোটিশ প্রদান করা হয়।

অভিযোগের তালিকায় রয়েছেন,কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ এম. আজিজ, যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জর্জ।নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নিকট সরাসরি উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে “গ্রহণযোগ্য জবাব” দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com