Breaking News

আশাশুনিতে ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা ও গরিবের ডাক্তার ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) বিকেলে আশাশুনি ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপি কর্মী–সমর্থকদের উপস্থিতিতে এ সমাবেশ জন সমুদ্রের রূপ নেয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা “কাজী নয়, শহিদুল চাই, গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ বলে স্লোগান দিতে থাকেন। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলামসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি-নির্ভর রাজনীতির নাম নয়, তিনি মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়েছেন, বিনিময়ে কিছু চাননি। এমন প্রার্থীকে বঞ্চিত করে দল জনবিচ্ছিন্ন হতে পারে না। ভুল মনোনয়ন দিলে এই আসনটি হারাবে বিএনপি। তাই কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরও কঠোর হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com