ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক

Spread the love

নিউজ ডেস্ক:

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর দেখা যায়নি।

এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল একটি ফেসবুক পোস্টে ইসির সমালোচনা করেন।

‘অভিশপ্ত নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? প্রশ্ন করে ওই পোস্টে তিনি জানতে চান, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’

About dainiksatkhira24

Check Also

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com