Breaking News

সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণ মিছিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষে গন মিছিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। গণমিছিল শেষে কালীগঞ্জের ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সাতক্ষীরার ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, এমন অনেক নেতা আছে যারা ঈদে বাড়ি আসেন না, যারা জনগণের খোঁজখবর নেন না। আন্দোলন সংগ্রামেও অংশগ্রহণ করেন না। কিন্তু আমি শত দুঃসময়েও নেতা কর্মীদের ছেড়ে যায়নি। আমি একজন রাজপথের যোদ্ধা। যে কারণে জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এ আসনটিকে জনাব তারেক রহমানকে উপহার দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com