Breaking News

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু ৬০০ ছাড়িয়েছে, জানাল তালেবান

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ। দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকার এ তথ্য জানিয়েছে।

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত ৬১০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১ হাজার ৩০০ জন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা– ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর একই এলাকায় আরও দুটি আফটারশক হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নানগারহার, কুনার ও লাঘমান প্রদেশ। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের পূর্বাঞ্চলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।’

ইউএসজিএস একটি সতর্কতা জারি করেছে, যা ভূমিকম্পের পরে অর্থনৈতিক এবং মানবিক ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়। আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করে সংস্থাটি।

About dainiksatkhira24

Check Also

ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

Spread the loveডেস্ক রিপোর্ট: ইরানে টানা ষষ্ঠ রাতের মতো বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com