আশাশুনির বুধহাটায় বিএনপির ৪৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিএনপির ৪৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪ টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যোগদানকৃতদের সংবর্ধনা প্রদান করা হয়। ওয়ার্ড জামায়াতের আয়োজনে গাজীরহাট বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ওয়ার্ড সভাপতি শীষ মুহাম্মদ জেরি। ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক মাওঃ ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্ম পরিষদ সদস্য ও ল’ ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি এ্যাড: আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নূরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জজ কোর্টের এপিপি এ্যাড: শহিদুল ইসলাম, সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াদুদ, নায়েবে আমীর হাফেজ বেলাল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেনের নেতৃত্বে ৭নং ওয়ার্ডের ৩০ জন এবং ৮নং ওয়ার্ডের ১০ জন ও ৯ নং ওয়ার্ডের ৯ জন বিএনপির নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com