Breaking News

বুধহাটায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতার গণসংযোগ

Spread the love

আশাশুনি প্রতিনিধি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামী ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলা শাখার সাবেক সভাপতি এসএম মোস্তফা আল মামুন আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে গণসংযোগ করেছেন। শনিবার দুপুরে গণসংযোগকালে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে এসএম মোস্তফা আল মামুন বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে রাজনীতিকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। গণসংযোগ শেষে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে আগামী দিনগুলোতে ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com