
ডেস্ক রিপোর্ট:ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, দেশের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ এবং ২৪-এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির শীর্ষ নেতৃত্বকারী নেতা শাইখুল হাদিস আল্লামা মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) আগামী ২৭ জুন শনিবার সাতক্ষীরায় শুভাগমন করবেন। এ উপলক্ষে সাতক্ষীরা একাডেমি ঈদগাহ ময়দানে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে। মাহফিল বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলরা জানান, শনিবার বাদ মাগরিব থেকে সাতক্ষীরা একাডেমি ঈদগাহ ময়দানে মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের অগ্রসেনানি এবং দেশের অন্যতম জনপ্রিয় এই রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামের সমাজদর্শন এবং সমসাময়িক জাতীয় প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বয়ান পেশ করবেন। জাতীয় রাজনীতির অন্যতম এই নীতিনির্ধারকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে এবং আধ্যাত্মিক হালকায়ে জিকিরে অংশ নিতে সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দল-মত, জাতি-ধর্ম-শ্রেণি-পেশা-নির্বিশেষে সর্বস্তরের তৌহিদী জনতা ও সাধারণ মানুষকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত ও উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
