Breaking News

শ্রীউলায় জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিক হস্তান্তর

Spread the love

জি এম মুজিবুর রহমান :উপজেলার শ্রীউলায় বিদ্যালয় পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার সংস্কার কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম পরিচালনা করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায়, ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আওতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যক্রম বাস্তবায়ন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক তপন কুমার গাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন করেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান), মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এস এম মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য মোঃ আবু হাসান, ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো: শামসুল হক মৃধা, বিদ্যালয়ের সদস্য মোঃ হাবিবুর রহমান, জমিদাতা সদস্য আতাউল্লা চৈৗধুরী, প্রাক্তন শিক্ষক মাওঃ আব্দুর রহমান, সমাজ সেবক মমিনুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়াশ ইন্জিনিয়ার, কমিউনিটি ফ্যাসিলিটেটর বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক তপন কুমার গাইন বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ৪৩২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এতদিন স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা অপর্যাপ্ত থাকায় আমরা সমস্যায় ছিলাম।ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের সহযোগিতায় প্রায় ৫ লক্ষধিক টাকা ব্যায়ে জলবায়ু সহনশীল দুটি ওয়াশ ব্লক ছেলে মেয়েদের জন্য আলাদা ভাবে সংস্কার ও উন্নয়ন আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ স্বরূপ। আমরা এই অবদান কোনোদিন ভুলব না।” প্রধান অতিথি এস এম মনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে নিয়মিত স্বাস্থ্যসম্মতভাবে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে সেটিই আমাদের মূল উদ্দেশ্য। এটি মুসলিম এইড ইউকের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা। মুসলিম এইড দীর্ঘদিন ধরে বাংলাদেশে দরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা নারী, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থেকে কাজ করছে।” তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ওয়াশ ব্লক সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
প্রজেক্ট ম্যানেজার মো: শামসুল হক মৃধা তার বক্তব্যে বলেন, “ইএসডিও সর্বদা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার এই সংস্কার কার্যক্রম তারই ধারাবাহিকতা। আমরা আশা করি শিক্ষার্থীরা সুস্থ ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে।” সভায় বক্তারা ইএসডিও এবং মুসলিম এইডের এই কার্যক্রমকে শিক্ষার্থী ও সমাজের জন্য এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য যে বিদ্যালয়ে প্রায় ৫লক্ষ টাকা ব্যায়ে ছেলেমেয়েদের আলাদা দুটি ওয়াশব্লকের সংস্কার কাজ করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com