বিজিবির অভিযানে ষোল লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ষোল লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বুধবার দিনভর জেলার কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, কালিয়ানী, হিজলদী, ভোমরা, কুশখালি ও তলুইগাছা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি । বুধবার বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক রে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকাডাঙ্গা থেকে ৪ লক্ষ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ মাদরা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এছাড়াও, তলূইগাছা থেকে ১লক্ষ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান আটককৃত মালামালের মূল্যষোল লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com