Breaking News

সাতক্ষীরায় বাইপাস সড়কের পাশে ব্যাগ ভর্তি ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

Spread the love

রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের পাশে দুটি ব্যাগে ছোট বড় ১০টি পেট্রোল বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে ব্যাগ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান,মঙ্গলবার রাতে বকচরা মোড় সংলগ্ন বাইপাস এলাকার পরিত্যক্ত জমিতে দু’টি ব্যাগের মধ্যে ছোট-বড় মিলিয়ে ১০টি বোমা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।রাতেই পুলিশ এলাকাটি ঘিরে রাখে। বুধবার সকালে ব্যাগ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। সেনাবাহিনীর বোমা ডিসপজাল টিমকে অবহিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব তারা সেগুলো নিস্ক্রিয় করবেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com